Monday, October 28, 2019

প্রথম দিল্লি ভ্রমণ

              প্রথম দিল্লি ভ্রমন
                প্রথম পছন্দ



30 December 2015 ,7:45 pm কালকা মেইল  । আমি হাওড়া স্টেশন এ 1 ঘন্টা আগেই পৌঁছে গেলাম । ট্রেন এ উঠলাম  আর আমার উপরের সিটে  বসে পড়লাম । আমার নিচের দুটি সিটে একজন দিল্লি ও একজন কানপুর । আমার সামনের তিনটি সিটে এক পাঞ্জাবি পরিবার । আমি ট্রেন ছাড়তেই খাবার টা খেয়ে নিলাম । একটু ঠাণ্ডা ওয়েদার আমাকে বাড়ি থেকে কম্বল নিয়ে আসতে বলেছিল কিন্তু ঠান্ডা তখন বেশি ছিল না ।
                 পাঞ্জাবি পরিবারের আন্টি  খুব ভালো মিসুখে তাই তিনি আমার সাথে পরিচয় করল । তিনি ও তার পরিবার কলকাতায় প্রথম । উনি বাংলা ভাষায় কথা বলতে না পারলেও- তোমার নাম কি, কেমন আছ এসব ছোট ছোট কথা বলতে পারে । ওনার এক মেয়ে ও এক ছেলে । ছেলে ছোট 2বছর বয়স আর মেয়েটি 14 বছর  । ওনারা সবাই দেখতে সুন্দর ।
                 রাত 10 টা  আমি শুয়ে পড়লাম । একটু ঠাণ্ডা লাগছিল । কিন্তু কি করব কম্বল আনিনি তাই একটা সার্ট গায়ের উপর দিয়ে শুয়ে পড়লাম । একটু পর আন্টি আমাকে ডাকলো বলল চাদর নিয়ে আসনি । আমি বললাম না ভেবেছিলাম তেমন ঠান্ডা হবে না । আন্টি আমাকে একটা চাদর দিল । যেটা তার মেয়ে এক্সট্রা তার পাশে রেখেছিল । আমি চাদরটা গায়ে জড়িয়ে শুয়ে পড়লাম । রাত 1টা আর ঘুম হচ্ছে না । সায়নি আমার সোজা উপরে শুয়ে আছে ও হ্যা সায়নি আন্টির মেয়ে । দেখতে খুব সুন্দরী আর নম্র তো ছিলই  । কেন জানি না আমি সারাটা রাত শুধু ওকে দেখেই গেলাম । আমার তো নেসা হয়ে যায় ওকে দেখার । কিন্তু পর দিন আন্টির ভালো ব্যবহার আমাকে মুগ্ধ করলো । আমি যদিও সায়নি কে লাইক করে ফেলি তবুও বেশি ওর দিকে তাকালাম না  দরকার ছাড়া । আন্টি আমাকে ওনার ছেলের মত ,আমার সাথে আচরণ করত ।
                 11:45 এ পুরান দিল্লি পৌছালাম । এই ভ্রমণে আমার  সৃতিতে থেকে গেল সায়নির মুখের ছবি আর ওর পরিবারের পারিবারিক আচরণ ।
                 ও আমি একাই যাচ্ছিলাম তখন আমার বয়স ছিল 15 ।
               
                                             sujan Barui
             
             
                                  

চেইতান এর লাভ স্টোরি

              চেইতান এর লাভ স্টোরি


 


আমার বেস্ট ফ্রেন্ড রোমান্টিক সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে দেখতে ওর মন প্রেমের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে । সেদিন 19 ই অক্টোবর কলেজের ফ্যাস্ট ডে । আমি ,ও, আরো অনেক বন্ধুরা এসছে । প্রথম ক্লাস ৭ টা থেকে সুরু বিষয় বাংলা । আমরা সবাই বিভিন্ন ভাবে মজা করছিলাম । আর চেতাণ পিছনের সুন্দরী একটি মেয়েকে দেখছিল পুরো ক্লাসটা । মেয়েটাও বুঝতে পারে । ক্লাস শেষ হতেই ও মেয়েটির পাশে গিয়ে বসে । আর কথাই শুরু করে আই লাভ ইউ দিয়ে । অবশ্যই মেয়েটি একটু অবাক তো হয়েছে । কিন্তু মেয়েটি বলল যে, ওর লাভ - প্রেম ভালো লাগেনা । মেয়েটি ওকে এক্সসেপ্ট না করেই চলে যায় । ৮ টা ইংরেজি ক্লাস শুরু হবে ১০ মিনিট পর । লাইরী নামে অন্য একটি সুন্দরী মেয়ে আমাদের ১৫ নম্বর ক্লাসে আসে । আমাদের সামনের বেঞ্চ থেকে বোর্ড দেখতে প্রবলেম হয় । তাই ওই বেঞ্চ খালি থাকায় লাইরী ও ওর বান্ধবীরা বসে । চেতাণ তো প্রথম দেখেই প্রেমে পড়ে যায় । পুরো ক্লাস ওকে আই লাভ ইউ বলা ,ওর দিকে প্রেমের করুন দৃষ্টিতে তাকিয়ে থাকা এগুলোই করেছিল । মেয়েটি একটু সময় নিয়েছিল ভাবতে । ক্লাস শেষ , আগে যে মেয়েকে প্রপোজ করেছিল ওর বান্ধবীরা ওরা আবার এই ক্লাসে আসে । এরপর পলিটিকাল সায়েন্স ক্লাস করতে । ভরপুর ক্লাস অনেকটা ফাঁকা হয়ে যায় । লাইরী এর পলিটিকাল সায়েন্স নেই তবুও যায় নি । ও চেতাণের পাশেই এসে বসলো। একটা রোমান্টিক পরিবেশে ক্লাসটা করল । ক্লাস শেষে ঐ আগের মেয়েটির বান্ধবীরা ওর কাছে আসছিল  আমরা তো ভাবলাম যে এতো- বিয়ের আগেই ডাইভোর্স । কিন্তু এসে চেতান কে কিছু বলেনি । ক্লাস শেষ তাই অনেকটা ফাঁকা । ওরা লাইরীর  পিছনে এসে বসল । আর ওর  আগের প্রোপোজ সম্পর্কে লাইরী কে সব বলছিল । কারন ওই মেয়েগুলো লাইরীনেরোও বান্ধবী ।
তারপর যা হওয়ার তাই হয় । মেয়েটি ওকে না বলে । শুধু না বলেই থেমে যায় নি ওকে আরো বলল যে --
           তুই তো এমন ধরনের ছেলে যে বিয়ে করতে গিয়ে সালি বা অন্য কোন মেয়েকে  বিয়ে করার প্রস্তাব দিবি ।
 
  ক্লাস অজ আর হবে না । আমরা সবাই বসে আড্ডা করছিলাম । অনেকে স্কলারশীপ এর ফ্রম জমা দিতে রুমে বসে আছে । কিছুক্ষন পর চেতাণ অন্য একটা সুন্দরী মেয়েকে দেখল । আমাদের মধ্যে অনেকেই ওকে চেনে ।ওই  মেয়েটির বাড়ি চেতাণ  দের এলাকাতেই । কিন্তু ওকে চেতাণ আগে দেখেনি । এবার তো চেতাণ ঐ মেয়ের প্রেমে পুরো পাগল । পাগল এর মত ওর সামনে বসে ওকে দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে । মেয়েটি লক্ষ্য করলেও ভদ্র মেয়ের মত ওকে  কিছু বলে না । সবার কাছ থেকে যা জানা দরকার তা ও জেনে নেয় । এভাবেই কয়েক দিন ওকে দেখতে থাকে  । একদিন আমাদের বান্ধবীদের নিয়ে সিনা কে প্রপোজ করে । সিনা জানায় ও বন্ধু হতে পারে । চেতাণ এতেই রাজি আর এভাবেই চলে ওর লাভ স্টোরি ।


                     

Welcome to my blog

Love story ❤️