Thursday, April 9, 2020

ভালোবাসার খোঁজে একটা মেয়ে



                 ভালোবাসার খোজে একটা মেয়ে




একটি মেয়ে খুব সাধারন খুব সাধারন । মেয়েটি ছোটবেলা থেকেই কর্মস্থ হওয়ার স্বপ্ন দেখতো, স্বপ্ন দেখতো আকাশ ছোঁয়ার । জীবনে অনেক বড় হয়ে , ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করার স্বপ্ন দেখতো । তার বাবা মার স্বপ্ন পূরণ করার কথা ভাবত।  আর ছোট ছোট অনাথ বাচ্চাদের, মানুষের মত মানুষ করার জন্য কিছু একটা করতে চাইত। সে তার জন্য কঠোর পরিশ্রম করত, কিন্তু সে একটু আলস টাইপের মেয়ে ছিল জীবনে অনেক বার হেরেছে অনেকবার জিতেছে । এত বড় স্বপ্ন নিয়ে এইভাবে তার জীবন চলছে  । ঠিক এমন চলতে চলতে একদিন সে বড় হল । ছোট থেকেই ভালোবাসা- প্রেম এসব এর প্রতি তেমন বিশ্বাস ছিল না।ওর বন্ধু-বান্ধবিরা সব সময় বলত  দেখিস তুই ও কাউকে না কাউকে  ভালোবাসবি ।কেউ না কেউ তোর জন্য অপেক্ষা করছে । কিন্তু সে বলত না ওই আশা  আমি করি না । আমি এমনিতেই অনেক ভালোই জীবন যাপন করছি। অনেকবার অনেকে ছেলে তাকে অনেক কিছু বলেছে কিন্তু সে কখনো কারো কথায় পাত্তা দেয়নি । ওর এসব প্রেম-ভালোবাসার জন্য সময় ছিল না । একদিন হঠাৎ তার বাড়িতে একটা চিঠি আসে চিঠিটি অন্য জায়গার ঠিকানার ছিল, ভুল করে চলে এসেছিল তার বাড়িতে। যদিও লোকের চিঠি পড়া উচিত নয় । কিন্তু ওই সরল চঞ্চল মন ওটা পড়ল । একটা লাভ লেটার সে যে মেয়েটিকে এই লেটার লিখছে তাকে এই লেটার এ প্রপোজ করেছে । মেয়েটির চঞ্চল মন তাই সে চিঠির উত্তরে আর একটা চিঠি লেখে । এইভাবে চলতে থাকে  চিঠির কথোপকথন। মেয়েটি জানতো না চিঠির ওপারে কি রয়েছে অপর পক্ষ থেকেও চিঠির এপারের মানুষটাকে জানতো না,এপারে কে আছে ।ওরা চিঠি থেকে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ শুরু করে কিন্তু কোন ছবি শেয়ার করে না দুজনে।  ওদের মধ্যে একটা সম্পর্ক ওদেরকে আবদ্ধ করেছিল সেটা হল গান এই গানের মাধ্যমে ওদের কথোপকথন চলতে থাকে । যে মেয়েটা বিশ্বাস করত না ভালোবাসা আছে সে মেয়েটা বিশ্বাস করতে শুরু করে ভালোবাসা আছে । কারণ চিঠির উত্তর এত সুন্দর আসত অপর পক্ষের মানুষটাও ঠিক সুন্দরভাবে বোঝাত ভালোবাসার বিষয়ে । মেয়েটাও ধিরে ধিরে ভালোবাসা অনুভব করতে শেখে আর ওই অজানা লোকটিকে ভালোবেসে ফেলে ।  কিন্তু মেয়েটা একটা ভুল করেছিল সে চিঠি লিখত কিন্তু বলতে ভুলেই যায় অপর পক্ষের মানুষটাকে, যে চিঠিটা ভুল করে তার বাড়িতে চলে এসেছে । অপর পক্ষের মানুষটি কিন্তু আশায় অন্যজনকে নিয়ে ঘর বেঁধে চিঠিটা লিখেছে । হঠাৎ করে একদিন তাদের দেখা করার কথা হয় তখন মেয়েটার খুব ভয় লাগে যে সে তো বলতেই ভুলে গেছে সে,, সেই মেয়েটি নয় যাকে অ জো যেপরপক্ষে মানুষটা ভেবে চিঠি লিখছে এইভাবে তাদের দেখা করার দিন আসলো মেয়েটা খুব ভয় পেয়ে গেল ভাবল যাওয়া উচিত কি উচিত না। কিন্তু সাহস নিয়ে গেল ওই দিক থেকে অপর প্রান্তের মানুষটিও আসলো সেই মানুষটি তাকে চিনতে পারল না। মেয়েটিও সেই মানুষটাকে চিনতে পারল না কারণ তার লেখার সাথে তার ব্যক্তিত্ব মিলছিল না । আর ওইদিকে অপরপ্রান্তের মানুষটি তাকে অন্য কেউ ভেবে চিঠি লিখেছে। যখন সে সামনে আসলো তখন দুজনের যে কথোপকথন হল তাতে অনেকটা অসঙ্গতি লক্ষ করা গেল অনেকটা ভুল অনেকটা পার্থক্য লক্ষ্য করা গেল। মেয়েটি বাড়ি চলে আসলো মেয়েটি বুঝল চিঠির মাধ্যমে কথোপকথন আর সামনাসামনি দেখা দুটো আলাদা সম্পূর্ণ আলাদা । অপরপ্রান্ত থেকে চিঠি আসা বন্ধ হয়ে গেল ।শুধু উত্তর এসেছিল আমি যাকে চিঠি লিখেছিলাম সে অনেক সুন্দরী ছিল অনেক সুন্দরী। বাস্তবে সুন্দরী নয় অন্য একটা জঘন্য মেয়ে। এই শুনে মেয়েটারও মন ভেঙে গিয়েছিল সে অনেকবার চিঠির উত্তর দেবে ভেবেছিল। অনেক ক্ষোভ ,অনেক রাগ থাকা সত্ত্বেও এমন কথার পরিবর্তে মেয়েটি কোন কথা বলেনি মেয়েটি শুধু বলেছিল আচ্ছা আপনি যা চান তাই হবে । এই ঠিকানায় আর চিঠি আসবে না আর এখান থেকে কোন চিঠি যাবেওনা । কিন্তু অপর পক্ষের ব্যক্তিটি হয়তো অভ্যস্ত হয়ে পড়েছিল চিঠি লেখায় তাই মাঝে মাঝে ভুলবশত পাঠিয়ে ফেলেছিল। কিন্তু মেয়েটা খুব শক্ত হয়ে হাল ধরেছিল।  আর উত্তর দেবেনা । এইভাবে সেই সুন্দর নিস্পাপ মেয়েটির ভালবাসত শেষ হয় । ভালোবাসায় ভয়  পাওয়া মেয়ে টি ভালোবেসেছিল হ্যাঁ হয়তো ভুল ব্যক্তির সাথে কিন্তু বেসেছিল। ওকে ওর এক বান্ধবী বলেছিল এত সবার মন ভেঙেছিস  কাউকে পাত্তা দিসনি তাইতো এমন অবস্থা । মেয়েটি মুচকি হেসেছিল আর বলেছিল নারে সবার জীবনে ভালোবাসা আসে আমার ও এসেছিল কিন্তু ভুল মানুষ ।তাই কি আর করা যাবে 🤷 কিন্তু সেই ভুল মানুষটা তার জীবনে ভালোবাসা জাগিয়েছে ঠিক যেমন, একটা ফুল খুব যত্ন করে মালি তৈরি করে। কিন্তু  এটি ব্যবহার করে অন্য কেউ ।ঠিক একইভাবে মেয়েটিকে ভালবাসা শিখিয়েছে একজন ,কিন্তু সেই ভালোবাসার গুরুত্বটা বুঝবে আরেক জন ।সেই মেয়েটি আজও অপেক্ষা করে সেই ভালোবাসার গুরুত্ব বুঝবে এমন মানুষের । যে তার অন্তর্নিহিত সুন্দরতার গুরুত্ব বুঝবে 🙃 এমন চিঠি আসলো না আর ।কিন্তু মেয়েটি এবার আর চিঠি ওয়ালা ভুল কথোপকথন নয় সত্যি কারের পাশাপাশি কথোপকথন এর মানুষ খুঁজছে যে সত্যি কারের ভালবাসবে ।

No comments:

Welcome to my blog

Love story ❤️