অনুভব থেকে একটা মেয়ে
"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে"- কী সুন্দর ভাবে রবি ঠাকুর বলে গেছেন তাই না। কিন্তু এখনকার সময়ে একা চলতে চায় সবাই কিন্তু চলার সময় বিপরীতটা অনুভব করে কেন?কারণ তার চারপাশে যারা রয়েছে তারা কেউ একলা নয় কেউ কারোর না কারোর হাত ধরে চলছে আর সেই মানুষগুলো পথে এত ভিড় করে রেখেছে যে যারা একলা চলতে চায় তাদের চলার রাস্তাটুকু ছাড়ে না ।আর সেই একলা রথ পথিকও এইদিক ওইদিক চাই কিন্তু পথ খুঁজে পায়না চারিদিকে শুধু কলরব ওঠে কি হবে একলা চলে ? একলা চললে কেউ বাঁচে না রে; সমাজ কী বলবে একলা চললে ? একলা চলার রাস্তা নাই রে ; নাই। কিন্তু ইচ্ছে থাকলে উপায় হয় তাই সেই পথিক যখন সব কিছু তুচ্ছ করে তার নিজের একলা চলার পথ খুঁজে পায় ঠিক সেই সময় কোথা থেকে কোন এক অতীত এসে তার পা জাপটে ধরে আর সেই অতীত বলে -"একলা চলবি কেন রে ? আমি তো আছি সঙ্গে চলবো ,তো তুই একা নস আমি আছি; মনে পরে আমি তোর সেই আত্মীয় যে তোকে চোখে হারায়, আমি তোর সেই বন্ধু যে তোর সঙ্গে কত কথা বলি, আমি তোর সেই প্রতিবেশী যে তোর জন্য সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে বহুবার, আর সেই সব অচেনা মানুষ যারা বহুবার তোকে আনন্দ দিয়েছে আর তুই কিনা বলিস একলা চলবি স্বার্থপর কোথাকার।"
পথিক-" না না কখনোই একা চলতে চাই নি কিন্তু এই সব কিছু যার উদাহরণ তুমি দিলে অতীত বলতে পারবে তুমি আমার সেই আত্মীয় যে আমায় চোখে হারাও সেই দিনগুলো তে কোথায় ছিলে তুমি যেই সময় আমি পথ হারিয়ে ফেলেছিলাম বারবার তোমার কাছে গেছি সাহায্য চাইতে পথ দেখিয়ে দিবে এই আশায় সেদিন তুমি খুব ব্যস্ত খুবই ব্যস্ত, অতীত তুমি আমার সেই বন্ধু যেই বন্ধু সাথে কত কথা বলেছি শুধু সেই মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি নতুন কোনো বন্ধু পেয়ে যাওনি কথা বলার জন্য, আর তুমি আমার সেই প্রতিবেশী যে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো কিন্তু শুধু নাম আর অন্যের চোখে বড় হওয়ার জন্য কিন্তু যেই কাজে তুমি নিজের স্বার্থ খুঁজে পাওনি সেই কাজ তুমি করোনি, আর তুমি সেই অচেনা মানুষদের কথা বলছ যারা সব সময় আমায় আনন্দ দিয়েছে কিন্তু তারা তো অচেনা সব সময় তাদের খুঁজেও পাওয়া যায় না, হ্যাঁ আমি স্বার্থপর কিন্তু বলতে পারবে আমায় স্বার্থপর তুমি করনি তুমি করেছো কী স্বার্থপর আমায়????ভেবে দেখো তো;"।
অতীত -"রাম রাম রাম আমি তোমায় স্বার্থপর করেছি কি বলছ তুমি বরংচ ভবিষ্যতের কথা ভেবে স্বার্থপর হয়েছে।"
পথিকের আরেকটা পা চেপে ধরল ভবিষ্যৎ ।
ভবিষ্যৎ - " আমি কখনো পথিক কে স্বার্থপর করিনি আমিতো শুধু স্বপ্ন দেখেছিলাম শুধু স্বপ্ন দেখিয়েছি।" অতীত -" আর সেই স্বপ্ন সত্যি করতে তো পথিক স্বার্থপর হয়েছে একলা চলছে চাইছে আজ।" ভবিষ্যৎ- " আমিও বলিনি একলা চলতে বরংচ আমি বারবার ভাবিয়েছে একলা চলো না হে পথিক পথে অনেক বাঁধা যেই বাঁধা পার করা তোমার কর্ম নয়।" অতীত - "এখন বললেই হল তুমি ওকে স্বার্থপর করেছ।"
ভবিষ্যৎ-" না না তুমি করেছ।"
অতীত - "না তুমি।"
ভবিষ্যৎ- "না তুমি।"
পথিক - " থাম থাম থাম আমায় কে করেছে স্বার্থপর সেটা বিচার করতে হবে না , আমি কি করেছি আর কি করতে চলছি সেটা নিয়ে ভাবতে হবে না, আমার পা দুটো ছাড়ো, আর যে সমস্ত পথিকরা কারো সঙ্গে চলছে তারাও হয়তো একদিন একলা চলেছে বা হয়তো কোন সময় একলা চলতে হবে ; এই সমস্ত কোন কিছুই আর ভাবতে চাইনা শুধু এইটুকু জানি একলা চলতে হবে অনেকটা দূর কি করেছি কি করছি কিছু ভাবতে চাই না শুধু চলতে চাই বহুদূর বহুদূর .....
"যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে ..
তবে একলা চলো, একলা চলো,
একলা চলো, একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।"

No comments:
Post a Comment